পাইকগাছায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু দেহ উদ্ধার: ওসির ঘটনাস্থল পরিদর্শন

পাইকগাছায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু দেহ উদ্ধার: ওসির ঘটনাস্থল পরিদর্শন

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় দেলুটিতে অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

আজ ২৭ ফেব্রুয়ারি শনিবার দেলুটি ইউনিয়নের জকারহুলায় প্রয়াত ইউপি সদস্য দীপক মন্ডলের সমাধীর পাশ্বে বেঞ্চির উপর মধ্যবয়সি অজ্ঞাত এ ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়েই বিকেলে ওসি মোঃ এজাজ শফী, ইন্সপেক্টর (তদন্ত) মো: আশরাফুল আলম ঘটনাস্থলে ছুটে গেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

মৃত্যু ব্যাক্তির পরিচয় এবং মৃত্যুর পিছনে কি কি কারণ থাকতে পারে তা অনুসন্ধানের জন্য পুলিশ চেষ্টা করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।