পাইকগাছার মুক্তিযোদ্ধাদের মাঝে পানির ট্যাংক বিতরণ

পাইকগাছার মুক্তিযোদ্ধাদের মাঝে পানির ট্যাংক বিতরণ

পাইকগাছার মুক্তিযোদ্ধাদের মাঝে জলাধার হিসেবে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অত্র এলাকার মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানির ট্যাং বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান বাবু।

সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস সালাম কেরু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুবলীগ নেতা শামীম সরকার, এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, কেডি বাবু, প্রভাষক নিবেদিতা মন্ডল, জুলি শেখ, নাজমা কামাল, লতা আমিন ও জনস্বাস্থ্য দপ্তরের সিসিটি অরুণ ঢালী

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।