পাইকগাছার প্রবিণ আওয়ামীলীগ নেতা শেখ মোহাম্মাদ আলী আর নেই

পাইকগাছার প্রবিণ আওয়ামীলীগ নেতা শেখ মোহাম্মাদ আলী আর নেই

পাইকগাছা প্রতিনিধি ॥পাইকগাছার প্রবিণ আওয়ামীলীগ নেতা শেখ মোহাম্মাদ আলী আর নেই।

সোমবার ২১ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় তিনি মৃত্যু বরন করেন। (ইন্না লিল্লাহে ওয়াইন্না লিল্লাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি তিনি ৪ পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।তার পুত্র অধ্যপক ডা. শেখ শহীদুল্লাহ কেন্দ্রীয় বিএমএ’র দপ্তর সম্পাদক ও জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ।

শেখ মোহাম্মদ আলী পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সহ-সভাপতি এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের দুঃসময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এলাকার বিভিন্ন স্কুল, মসজিদ মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সভাপতি ও উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন।

সোমবার বিকালে পুরাইকাটী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।