ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা: পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অপরাধে পাঁচ ব্যাবসায়ীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়নার নেতৃত্বে শুক্রবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাইকগাছা পৌর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অপরাধে সর্বমোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময়ে বিভিন্ন অপরাধে মুদি দোকানদার শ্রীপদ সানাকে পাঁচশ টাকা, নিত্যানন্দ মন্ডলকে ১ হাজার, প্রশান্ত সাধুকে ১ হাজার পাঁচশ, উত্তম সাধুকে ১ হাজার পাঁচশ ও সুকুমার সাধুকে ১হাজার টাকাসহ সর্বমোট পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক ও পাইকগাছা থানা পুলিশ।





