× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

2018-2019 অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে। তাছাড়া পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ/বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক গৃহীত 16টি প্রকল্পের (2017-2018 অর্থবছরে চলমান প্রকল্প 13টি এবং নতুন প্রকল্প 3টি) মধ্যে ডিসেম্বর 2018 তে 3টি প্রকল্প এবং জুন 2019 এ 3টি প্রকল্প সমাপ্ত হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বিভাগওয়ারী প্রকল্পসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক 2019-20 অর্থবছরে 11টি প্রকল্প চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়। গত 1 সেপ্টেম্বর 2019 থেকে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) প্রকল্প এর কার্যক্রম শুরু হয়েছে বলেও বৈঠকে উল্লেখ
করা হয়।
পাইলট প্রকল্পের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত পাঁচটি প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে যথাযথ উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয় বৈঠকে।

কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, রওশন আরা মান্নান, মনজুর হোসেন, আদিবা আনজুম মিতা, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..