পদদলিতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দিলেন প্রধানমন্ত্রী

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামের আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলিত হয়ে নিহত প্রত্যেক পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি নিহত ১০ জনের পরিবারের সদস্যদের হাতে পাঁচ লাখ করে মোট ৫০ লাখ টাকা সহায়তা তুলে দেন।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে প্রয়াত মহিউদ্দিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে চশমাহিলের বাসায় গিয়ে এ সহায়তা দেন প্রধানমন্ত্রী।

এর আগে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত মহিউদ্দিনের বাসায় যান। এসময় তিনি প্রয়াত নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। সেখানে তিনি প্রায় ৩৫ মিনিট অবস্থান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।