পত্নীতলায় নজিপুর সিদ্দিকিয়া মাদরাসার চার তলা একাডেমিক ভবন উদ্বোধন

পত্নীতলায় নজিপুর সিদ্দিকিয়া মাদরাসার চার তলা একাডেমিক ভবন উদ্বোধন

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর সিনিয়র ফাযিল মাদরাসার ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।

এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝর্ণা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাহাক আলী প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।