পত্নীতলায় দৈনিক যুগান্তরের প্রতিনিধির নাম ভেঙ্গে কথিত সাংবাদিক শাহ আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, থানায় জিডি

মো. আবু সাইদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় পাশ^বর্তী পোরশা উপজেলার কথিত সাংবাদিক মো. শাহ আলম (৩৯) এর বিরুদ্ধে দৈনিক যুগান্তরের পত্নীতলা উপজেলা প্রতিনিধি মো. আবু সাইদ এর নাম ভেঙ্গে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সাংবাদিক পোরশা উপজেলার নিশকিনপুর-গ্রামের মৃত মোজহারুল এর পুত্র । এ বিষয়ে দৈনিক যুগান্তরের পতœীতলা প্রতিনিধি আবু সাইদ তাঁর নাম ভেঙ্গে চাঁদাবাজির কারণ বিষয়ে জানতে চাইলে সম্প্রতী শাহ আলম ক্ষিপ্ত হয়ে ফেসবুকসহ সোস্যাল মিডিয়ায় সাংবাদিক সাইদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেওয়া শুরু করেছে। এর প্রেক্ষিতে আবু সাইদ বৃহস্পতিবার সন্ধ্যায় পতœীতলা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।

সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, হলুদ সাংবাদিক হিসাবে এলাকায় খ্যাত শাহ আলম পোরশা উপজেলা হতে প্রতিনিয়ত পাশ^বর্তী পত্নীতলা উপজেলায় এসে মাদক প্রবণ এলাকা হিসাবে খ্যাত পত্নীতলা, গুপিনগর, পানবোরাম, ডাঙ্গাপাড়া, বিষ্টপুর গ্রামে এসে দৈনিক যুগান্তর প্রতিনিধি পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীদের নিকট নিয়মিত চাঁদাবাজি করত। সে নিজেও মাদক সেবনের সাথে জড়িত ছিল। দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু সাইদকে এ বিষয়ে এলাকার কয়েকজন সচেতন মানুষ অবগত করলে গত ০৩/০৬/২০১৯ তারিখে সে পত্নীতলা থানা চত্বরে কথিত হলুদ সাংবাদিক শাহ আলমকে তাঁর নাম ভেঙ্গে চাঁদাবাজির কারণ বিষয়ে জিজ্ঞাসা ও পরিচয়পত্র দেখতে চাইলে সে যুগান্তরের প্রতিনিধির স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় এবং নিজেকে কাজী টিভির জেলা প্রতিনিধি হিসাবে জাহির করে।

পরবর্তিতে সে নিজের ভূল স্বীকার করে এবং ভবিষৎতে এ ধরণের কাজ আর করবে না বলে মুলচেকা দিয়ে চলে যায়। গত ০৬/০৬/২০১৯ তারিখ বৃহস্পতিবার বিকেলে দৈনিক যুগান্তরের পতœীতলা উপজেলা প্রতিনিধি আবু সাইদ স্যোসাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে জানতে পারে যে তাঁকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হয়েছে এবং পরবর্তিতে আরো বিভ্রান্তি ছড়ানোর হুমকি প্রদান করা হয়েছে। এর প্রেক্ষিতে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় উক্ত হলুদ সাংবাদিক ও মাদকসেবাী শাহ আলম এর বিরুদ্ধে পতœীতলা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। যার নং-১৭৫,তাং ০৬.০৬.১৯।

এ বিষয়ে পোরশা উপজেলার সিনিয়র সাংবাদিক রইচ উদ্দিন ও ডিএম রাশেদ এর সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, পোরশায় শাহ আলম নামে কোন সাংবাদিকের অস্তীত্ব নেই। তিনি একজন ভবঘুরে ও নেশাখোর ব্যক্তি। চাঁদাবাজি করে জীবিকা নির্বাহ করাই হলো তাঁর মুলপেশা। এলাকায় সুবিধা করতে না পারায় উপজেলার বাহিরে গিয়ে সাংবাদিক পরিচয়ে তিনি চাঁদাবাজি করেন।

এ বিষয়ে কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শাহ আলমের বিরুদ্ধে ইউনিয়নের কয়েকজন সাধারণ মানুষ তাদের নানাভাবে হয়রানির অভিযোগ করেন। এ প্রেক্ষিতে শাহ আলমকে ডেকে এলাকায় না আসার জন্য বলা হলেও তিনি তা মানেন নি। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে শাহ আলম কর্ত্তৃক মাদক সেবন ও চাঁদাবাজির অভিযোগ পেয়েছেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী জানান, শাহ আলমের চাঁদাবাজির বিষয়ে এলাকার কয়েকজন ইতিপূর্বে আমার নিকট মৌখিক অভিযোগ দিয়েছেন। শাহ আলমের বিরুদ্ধে দৈনিক যুগান্তর পত্রিকার পতœীতলা উপজেলা প্রতিনিধি আবু সাইদের অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত শাহ আলমের সাথে তাঁর মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।