পত্নীতলায় ছাত্রলীগের সাধারন সম্পাদক পারভেজ উপর দুর্বৃত্তের হামলা, আহত ২

নওগাঁর পত্নীতলা সদর নজিপুর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আরাফাত হোসেন পারভেজের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় ছাত্রলীগের আরও দুই নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টায় নজিপুর ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন- পৌর ছাত্রলীগের ১ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক শ্রীবাস সরকার ও ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সাগর শেখ। বর্তমানে তারা পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আরাফাতে অবস্থা আশংখ্যা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে নজিপুর ইসলামী ব্যাংকের সামনে মোবাইল পারভেজকে ডেকে নেয় ছাত্রলীগের কর্মী ছনি। পারভেজ দুইজনকে নিয়ে মটর সাইকেল যোগে ব্যাংকের সামনে এসে অপেক্ষা করছিলেন।

এ সময় নজিপুর কলেজ ছাত্রলীগের একাদশ শ্রেণী ক্লাস কমিটি সভাপতি ওয়াদুদ জাহিনের নেতৃত্বে ছাত্রলীগ কর্মী ইলিয়াস হোসেন, সাগর হোসেন, রুবেল হোসেন, সাকিব, রাকিব ছনিসহ ৩৫-৪০ জনের একদল যুবক হাসুয়া ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে আরাফাতসহ ছাত্রলীগের ওই দুই নেতা গুরুতর আহত হন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা ভয়ে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

অনুসন্ধানে জানা গেছে, এর আগে শুক্রবার সন্ধায় ৭ টায় নজিপুর আল হেলা ইসলামী একাডেমি মাঠে বসে সিগারেট খাচ্ছিলেন অষ্টম শ্রেণীর ছাত্র এজাজ আহমেদ। আমানত নামে এক ছাত্রলীগ কর্মী সিগারেট না খাওয়ার জন্য নিষেধ করেন এবং চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর ২০-৪০ জন ছেলে দলবদ্ধ হয়ে আমানতকে মারধর করে। খবর পেয়ে পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আরাফাত হোসেন পারভেজ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছত্রভঙ্গ করে দেন।

ছাত্রলীগ নেতাদের ওপর হামলার খবর পেয়ে নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কাবির চৌধুরী, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, থানা ছাত্রলীগের আহবায়ক রুবেল হোসেনসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন। জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এধরনের হামলা সত্যিই দুঃখ জনক। এ হালার সাথে যারা জড়িত তাদের খুজে বের করে আইনের আওতায় আনতে পুলিশের প্রতি আহবান জানান।

এবিষয়ে পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্ত্রী জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।