পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে তাঁর কার্যালয়ে পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমানকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমানকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করিয়েছেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক অনুষ্ঠান পরিচালনা করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।