এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে জেলার ১০ জনকে গুনিজন সম্মাননা প্রদান করা হয়েছে।
৫ আগষ্ট (শনিবার) রাতে পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে গুনিজনদের সম্মাননা, সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুনিজনদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ গিয়াসউদ্দিন আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমানুল্লাহ বাচ্চু, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র মোঃ তৌহিদুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলো।




