এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের সর্বস্তরের সাধারণ মানুষের সাথে এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে উপস্থিত সাধারণ মানুষের সাথে ভিডিও কনফান্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, একজন চা শ্রমিক ও একজন ভাতা প্রাপ্ত বয়স্ক ব্যক্তির কথা শোনেন। পঞ্চগড়বাসীর দাবির পেক্ষিতে প্রধানমন্ত্রী শীঘ্রই পঞ্চগড়-ঢাকা আন্তনগর ট্রেন চালুর ঘোষণা দেন।
এ সময় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে পঞ্চগড়-১ আসনের সাংসদ জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমানুল্লাহ বাচ্চু, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মদ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, ধর্মীয় নেতাকমী, অনলাইন, ইলেক্ট্রোনিক ও প্রিন্ট মিডির্য়াসহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সটি পঞ্চগড় জেলার ৫১১ টি স্থানে প্রায় ২ লক্ষ ৬০ হাজার মানুষকে প্রদর্শন করা হয়।




