পঞ্চগড়ের বোদায় সাকোয়া বাজারের সিক্স লেন সড়কটি বাইপাস করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন 

পঞ্চগড়ের বোদায় সাকোয়া বাজারের সিক্স লেন সড়কটি বাইপাস করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন 
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া বাজারে উপর দিয়ে সাকোয়া বাজারের সিক্স লেন সড়কটি বাইপাস করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাকোয়া বাজারের সর্বস্তরের মানুষ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাকোয়া বাজারের সকল জনগণবৃন্দের আয়োজনে সাকোয়া বাজারে এশিয়ান হাইওয়ের ওপর দাড়িয়ে ঘণ্টা ব্যাপী  বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় ব্যবসায়ী আক্তারুল ইসলাম, আল আজম, আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান, রাকিব ইসলাম, মকছেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, শত বছরের এই বাজারে আমরাসহ আমাদের পূর্বপুরুষরা ব্যবসা করে এসেছে। বাজারের উপর দিয়ে সিক্স লেনের সড়কটি হলে বাজার শেষ হয়ে যাবে। আমরা সর্বস্বান্ত হয়ে যাব। এ সড়কটি হলে হাজার বছরের একটি কবরস্থান, অনেক মসজিদ-মাদ্রাসা ধ্বংস হবে। যেহেতু বিকল্প ব্যবস্থা আছে, তাই সাকোয়া বাজারের পাশ দিয়ে সিক্স লেন সড়কটি বাইপাস করার নির্মাণের জোর দাবি জানাচ্ছি। এসময় ‘দাবী মোদের একটাই সাকোয়া বাজারে বাইপাস সড়ক চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চকবাজার।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সাকোয়া বাজারের ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় সাকোয়া বাজারের দুই পাশে অনেক গাড়ি আটকা পরে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।