নড়াইলে ভাঙ্গুড়া আদর্শ কলেজের প্রভাষক সন্ত্রাসী হামলায় আহত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার চাঁচড়া গ্রামে নড়াইল-যশোর সড়কে ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আহত রেজাউল তরফদার বেসরকারি ভাঙ্গুড়া আদর্শ কলেজের প্রভাষক।

নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান মো. বুলবুল আহম্মেদ বলেন, রেজাউল মোটরসাইকেলে করে তুলারামপুর থেকে ভাঙ্গুড়া কলেজে যাচ্ছিলেন। পথে নড়াইলের চাঁচড়া প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে সেখানে ওত পেতে থাকা দক্ষিণ নড়াইলের তুলারামপুর গ্রামের বাদশা ভূঁইয়ার ছেলে শাহিন ভূঁইয়া, দুলাল মোল্যার ছেলে হাসিব ও চাঁচড়া গ্রামের মোস্ত মোল্যার ছেলে মুন্নাসহ অজ্ঞাত ৪ থেকে ৫ জন পূর্ব পরিকল্পিতভাবে মোটরসাইকেল গতিরোধ করে তাকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি বলেন, বাদশা ভূঁইয়ার ছেলে শাহিন ভূঁইয়ার সঙ্গে একটি বিষয় নিয়ে বাক বিতর্ক হয়। ওই ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সদর থানার ওসি মো. ইলিয়াছ হোসেন (পিপিএম) দি নিউজের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, বিষয়টি শুনেছি। মামলা দিলে ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।