উজ্জ্বল রায় (নড়াইল) প্রতিনিধি■:সোমবার (১,জুলাই) ২৭৪: রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতাদী প্রদানসহ পেনশন প্রথা চালুর ও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা দাবিতে নড়াইলে পৌরসভার কর্মকর্তা -কর্মচারিদের অবস্থান কর্মসূচী পালিত হচ্ছে।
আজ সোমবার নড়াইল জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে নড়াইল পৌরসভা কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচী পালিত হয়।
প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, সকাল ৯ টা শুরু হওয়া এ কর্মসূচী চলবে বিকাল ৫ টা পর্যন্ত। নড়াইল জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুজ্জামান, নির্বাহী প্রকৌশল গোলাম মোহম্মদ,স্যানেটারী ইনেস্পেক্টর সুজন ঘোষ সহ অনেকে বক্তব্য রাখেন। এ কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষনা করে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস।
বক্তরা অভিলম্বে, নড়াইলে পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের দীর্ঘ দিনের দাবি রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতাদী প্রদানসহ পেনশন প্রথা চালুর করার জোর দাবি জানান এবং এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন।



