সুজন পাল নোয়াখালীঃ নোয়াখালীতে এসেছে ১ লক্ষ ৪ হাজার ডোজ কোভিড-১৯ ভ্যাক্সিন।
দেশের বিভিন্ন জেলার মতো রবিবার দুপুরে একটি বিশেষায়িত গাড়িতে ১ লাখ ৪ হাজার ডোজ ভ্যাকসিন জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। বিকাল পাঁচটার দিকে বেসরকারি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মকর্তারা, জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান, জেলা প্রশাসক এর কাছে আনুষ্ঠানিকভাবে এ টিকা হস্তান্তর করেন।পরে তা রাখা হয় সিভিল সার্জনের ইপিআই এর বিশেষায়িত কক্ষে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বেক্সিমকোর বিশেষ ফ্রিজিং গাড়িতে ভ্যাকসিনগুলো জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।এর আগেই নির্ধারিত ইপিআই সেন্টারের ক্লোড স্টোর ভ্যাকসিনের জন্য প্রস্তুত করা হয়।পরে সেখানে ভ্যাকসিনগুলোকে রাখা হয়েছে।ইপিআই সেন্টারের ক্লোড স্টোরে ৫ লাখেরও বেশি ভ্যাকসিন রাখা যাবে বলেও জানা যায়।
সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখান জানান, ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ পর্যন্ত যারা ভ্যাকসিন প্রয়োগ করবে তাদের প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষ হলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে করোনার টিকাদান কর্মসূচী। প্রথম দফায় কারা পাবে তা এখনও নির্ধারণ করা হয়নি। তিনি জানান,আপাতত ভ্যাকসিনগুলোকে ক্লোড স্টোরে রাখা হয়েছে।সরকারি সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গে নিয়ম মেনে তা প্রয়োগ শুরু করবে।



