× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৭ দোকান

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৭ দোকান

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে ১৭ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক  কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে, চাউলের দোকান ৮টি,মুদি দোকান ৬টি, আলু আড়ৎ ১টি, বিরিয়ারি দোকান ১টিসহ ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
শনিবার (১৫ অক্টোবর) রাত রাত ৪টার দিকে  এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ অক্টোবর) রাত ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন।
চৌমুহনী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায়  ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ৩ টি ইউনিটকে ফেরত পাঠানো হয়েছে। ১ টি ইউনিট এখনো কাজ করছে।  কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ১৭টি দোকান পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..