× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

নেপালে আন্তর্জাতিক রোভার মুটে অংশ নিচ্ছে ঝিনাইদহের ছেলে মিশন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ মে, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি: নেপালে অনুষ্ঠিতব্য ১ম জাতীয় রোভার মুটে (ঋরৎংঃ ঘধঃরড়হধষ জড়াবৎ গড়ড়ঃ-২০১৯, ঘঊচঅখ) অংশ নিচ্ছে ঝিনাইদপর ছেলে মিশন আলী। মিশন আলী যশোর ক্যান্টনমেন্ট কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র। মিশন জেলার কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের মোঃ লুৎফর রহমানের একমাত্র ছেলে। আগামী ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত ৫ দিনব্যাপী আন্তর্জাতিক এ রোভার মুট অনুষ্ঠিত হবে। সে আগামি ২৯ মে সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালেল উদ্দেশ্যে রওনা হবে। যশোর ক্যান্টনমেন্ট কলেজ রোভার স্কাউট গ্রুপ থেকে এই প্রথম আন্তর্জাতিক কোন ইভেন্টে অংশ নিতে যাচ্ছে সে।

খুলনা বিভাগের সেরা রোভার গ্রুপের সিনিয়র রোভার মেট মো: মিশন আলী। যশোর ক্যান্টনমেন্ট কলেজজের অধ্যক্ষ এবং কলেজটির রোভার ইউনিটের সভাপতি লেফটেনেন্ট কর্ণেল আমিনুর রহমান বলেন, প্রতিবছর বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় মুট থেকে ধারাবাহিক সফলতা অর্জন করে আমার রোভার স্কাউট গ্রুপ।

রোভার ইউনিটের আরএসএল জিয়াউল ইসলাম জানান, নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ মুটে সারাদেশ থেকে ৩০ জন রোভার অংশ নেবে। খুলনা বিভাগ থেকে মিশন আলী একমাত্র প্রতিনিধি হিসাবে নেপাল যাচ্ছে।
তিনি জানান, ২০১৫ সালে আমি দায়িত্ব পাওয়ার পর গ্রুপকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। যশোর ক্যান্টনমেন্ট কলেজ রোভার গত কয়েখ বছরে জেলা, আঞ্চলিক ও জাতীয় মুটে, জাতীয় কমডেকায়, বিচ ক্যাম্প এবং রিভার রিফটিং ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্পে রোভারদের দক্ষতা, চ্যালেঞ্জ গ্রহণের মানষিকতা ও সহযোগিতায় খুলনা বিভাগের সেরাদের সেরা হওয়ার সম্মান অর্জন করে। আর এই সাফল্য অব্যাহত রাখতে মিশনের আন্তর্জাতিকভাবে রোভার মুটে অংশহণ আরো এগিয়ে নেবে।


এ ক্যটাগরির আরো খবর..