নিয়মবহির্ভূত কাঁচাপাট মজুতের বিরুদ্ধে অভিযান

নিয়মবহির্ভূত কাঁচাপাট মজুতের বিরুদ্ধে অভিযান

ঢাকা: অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচাপাট সরবরাহ নিশ্চিতকরণ এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করার লক্ষ্যে নিয়মবহির্ভূত কাঁচাপাট মজুতের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে পাট অধিদপ্তর।

আজ ১৬ই ফেব্রুয়ারী বগুড়া জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজার নেতৃত্বে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে মোঃ বজলুর রশিদ (নান্নু) এর পাটের গুদামে নিয়মবহির্ভূতভাবে প্রায় তিন হাজার মণ পাট ৩ মাসের অধিক সময় মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্য পাট আইন, ২০১৭ ও কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী তাকে বিশ হাজার টাকা অর্থদণ্ড এবং তার গুদামে মজুত পাট ২৪ ঘণ্টার মধ্যে পাট অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে বিক্রি করতে নির্দেশ প্রদান করা হয়।

এ সময় পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন ও মুখ্য পরিদর্শক মোঃ সোহেল রানার উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় জেলা পুলিশ ও এপিবিএন সদস্য উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।