× Banner
সর্বশেষ
পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী

নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় পার্লামেন্ট

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় একাদশ সংসদ নির্বাচন। এতে ইউরোপীয় পার্লামেন্টের পক্ষ থেকে কোনও পর্যবেক্ষক পাঠানো হচ্ছে না। অর্থাৎ এবার বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় পার্লামেন্ট।

ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ডেভিড ম্যাকলিস্টার (এপিপ, ডিই) ও লিন্ডা ম্যাকভান (এস অ্যান্ড ডি) এক বিবৃতি বলেন, ইউরোপীয় পার্লামেন্টের কোনও সদস্যকে এই নির্বাচনী প্রক্রিয়ার ওপর নজর রাখা বা মন্তব্য করার জন্য দায়িত্ব দেয়া হয়নি।

এদিকে ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ না করলেও এখানকার নির্বাচনের পূর্বের ও পরের অবস্থা দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি হয়ে গত মঙ্গলবার ঢাকা এসেছেন দুই নির্বাচন বিশেষজ্ঞ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ইউএনবি জানিয়েছে, ডেভিড নয়েল ওয়ার্ড এবং ইরিনি-মারিয়া গোওনারী সমন্বয়ের এই প্রতিনিধিদ্বয় এখানকার পরিস্থিতির ওপর এবং প্রয়োজনীয়তা অনুযায়ী দীর্ঘদিন এখানে থাকতে পারেন। ‘ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট অ্যান্ড ইলেকশন কোর-অর্ডিনেশন গ্রুপ’ বলছে, তারা এই নির্বাচনী প্রক্রিয়াটির ওপর নজর রাখবে না, ফলে এ বিষয়টির ওপর কোনো মন্তব্যও করবে না এবং পরবর্তীতেও কিছু ঘোষণা করা হবে না।

চলতি বছরের ১৫ নভেম্বর নিজেদের অবস্থান স্পষ্ট করে ইউরোপীয় পার্লামেন্ট আশা প্রকাশ করে জানান, এখানকার নির্বাচনটি শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হবে এবং এর মাধ্যমেই নাগরিকরা একজন সত্যিকারের নেতা খুঁজে পাবে।

পাশাপাশি নির্বাচনকালীন যে কোনো ধরনের সহিংসতা বা সহিংসতায় উস্কানী যোগায় তেমন কিছু থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।


এ ক্যটাগরির আরো খবর..