নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
সোমবার দুপুর ১২টা পাঁচ মিনিটে এ বৈঠক শুরু হয়ে এ বৈঠক চলছে। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে দলটির পাঁচ নেতা উপস্থিত রয়েছেন। এ তথ্য জানিয়েছেন সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম।
বৈঠকে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। বৈঠক কী নিয়ে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হবার কথা বলে ইসির একটি সূত্র জানিয়েছে।




