নির্বাচনে অংশ নেয়ার প্রত্যয়ে আত্মপ্রকাশ করলো ববি হাজ্জাজের এনডিএম

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রত্যয় নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।

আজ ২৪শে এপ্রিল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগরসহ সারা দেশ থেকে আগত হাজার-হাজার নেতা-কর্মী, পশ্চিমা বিভিন্ন দেশের দুতাবাসের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের উপস্থিতিতে এর উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ।

সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং পানিবন্টন চুক্তি না হওয়া বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন জনাব ববি হাজ্জাজ।

জবাবদিহিতামূলক গণতন্ত্রের অভাবে একতরফা জাতীয় নির্বাচন, গত নির্বাচন কমিশনের ব্যর্থতা ও নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় প্রাণহানির নিয়ে বক্তব্য দিলেন এনডিএমের চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দলের ঘোষণাপত্র নিয়ে ধারনা দিলেন চলতি দায়িত্বে মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ এম. তাহের।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে ববি হাজ্জাজ জানান, চারটি মূলনীতির ওপর তাঁর দল প্রতিষ্ঠিত হয়েছে। সব দলের প্রতি সম্মান, মতের অধিকার প্রতিষ্ঠা, গণমাধ্যমের বাকস্বাধীনতা নিশ্চিত। এ ছাড়া বর্তমান তরুণ প্রজন্মের  ইতিবাচক মনোভাবকে গুরুত্ব দেবে তাঁর দল।

তাঁর নিজ দলের ভেতর গণতন্ত্র প্রতিষ্ঠা, দলের সব সিদ্ধান্ত গ্রহণে তথ্যপ্রযুক্তির ব্যবহারও নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ববি হাজ্জাজ।

উপস্থিত ছিলেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম উচ্চ পরিষদ সদস্য রকস্টার শাফিন আহমেদ, যুগ্ম মহাসচিব লাকী হুসাইন, এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারী মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাদিয়া মেহজাবীন, খোকন চৌধুরী, কায়সারুল ইসলাম, আলহাজ্ব এম এ বাশার, বিভাগীয় সম্পাদক নয়ন মুরাদ, তাজিন আহমেদ, যুগ্ম সাংগঠিক সম্পাদক ও কেন্দ্রীয় যুব সমন্বয়ক নুরুজ্জামান হীরা, যুগ্ম দপ্তর সম্পাদক পারভেজ খান, যুগ্ম বিভাগীয় সম্পাদক জিসান খান, আনিসুল রহমান রাদিয়া চৌধুরী, নির্বাহী সদস্য এস কে সিয়াম আলী, শেখ সালমান হক রাফায়েল, শেখ আলমগীর, আইনজীবী আন্দোলন সমন্বয়ক এডভোকেট আফতাব উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইসমাইল হোসেন, মাসুদ রানা জুয়েল প্রমুখ।

দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩২টি জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহবায়ক দলের ভাইস চেয়ারম্যান এনায়েত কবির।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।