রাণীনগরে মেম্বার প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়ার অভিযোগ

রাণীনগরে মেম্বার প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়ার অভিযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবু বক্কর সিদ্দিকের নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে ওয়ার্ডের বোদলা ফেলিগাছ তলার মোড়ে ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মেম্বার প্রার্থী আবু বক্কর সিদ্দিক জানান, ফুটবল প্রতিক নিয়ে মেম্বার পদে নির্বাচন করছন তিনি। সোমবার সকাল থেকে দিনভর নির্বাচনী প্রচার শেষ করে রাতে যে যার মতো বাড়িতে চলে যায়। রাতে একটি পক্ষের লোকজন ঈর্ষানিত্ব হয়ে আমার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুরে দেয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় প্রার্থী সিদ্দিকুর রহমান একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।