নিকলীতে বি.এন.পি’র গণতন্ত্র হত্যা দিবস ও কালো পতাকা মিছিলে পুলিশি ধাওয়া

মোঃ আলমগীর হোসেন (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে আজ ৫ই জানুয়ারী শুক্রবার নিকলী উপজেলা জাতীয়তাবাদী দল বি.এন.পি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলি কেন্দ্রীয় নির্দেশনায় সারাদেশের ন্যায় গণতন্ত্র হত্যা ও কালো পতাকা মিছিল করেছে।

এতে উপজেলার সাতটি ইউনিয়নের ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের নিয়ে সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে বি.এন.পি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয়তাবাদী যুবদল এর সভাপতি মোঃ আতিকুল ইসলাম হেলিম তালুকদার এর নেতৃত্বে একটি কালো পতাকা মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে নিকলী থানা পুলিশের লাঠি ধাওয়ায় মিছিল পন্ড হয়ে যায় মিছিলটি। এ ঘটনায় স্থানীয় বি.এন.পি ও অঙ্গসহযোগী নেতারা পুলিশি মামলার আতঙ্কে গা ঢাকা দিয়েছে।

সরজমিনে দেখা যায় উপজেলা বি.এন.পি কার্যালয় নেতাশূন্য ও তালাবদ্ধ। প্রত্যক্ষদর্শী মতে কালো পতাকা মিছিল শেষে দলীয় কার্যালয়ে ফেরার পথে নিকলী থানা পুলিশের একটি দল মিছিলটির গতিরোধ করে। তৎক্ষনাৎ মিছিলে থাকা নেতাকর্মীরা দিক বেদিক ছুটে যেতে দেখা যায় এবং থানা পুলিশ দলীয় কার্যালয়ের সামনের অবস্থান নেয়। মিছিলে অংশগ্রহনকারীদের নাম ঠিকানা সংগ্রহ করেছে বলে জানা যায়। উল্লেখ্য উপজেলা বি.এন.পি’র সভাপতি এ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু কেন্দ্রীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে ঢাকায় রয়েছেন। তাই তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।