× Banner
সর্বশেষ
২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের আমিরাত বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না – বিমানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে – আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা

বিশ্বখ্যাত এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজে নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ শুরু

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ জুলাই, ২০২০

দেশের নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিং প্লাটফর্ম ওমেন এন্ড ই-কমার্স (উই) ফোরামের নারী সদস্যদের বিশ্বখ্যাত ‘এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস (Entrepreneurship Masterclass 1.0) ’ সিরিজের আওতায় প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে সরকার।

আজ জুম অনলাইনে উই এর সদস্য নারীদের জন্য এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজ শীর্ষক
এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন
এম জিয়াউল আলম।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পের সহযোগিতায় উই ফোরামের নারী সদস্যেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য এই এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজ চালু করা হয়। অনুষ্ঠানে জানানো হয় উই ফোরামের সদস্য সংখ্যা প্রায় প্রায় ৫ লক্ষ।

এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজে আগামী ১২ মাসের প্রতি মাসে দুটি করে সেশনে বিদেশী এবং স্থানীয় উদ্যোক্তারা প্রশিক্ষণ দেবেন। বিদেশীদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ডের প্রশিক্ষকরা রয়েছেন।

জিয়াউল আলম বলেন, সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিশ্বাস করে। এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গতিপূর্ণ।

দেশের নারীদের উদ্যোক্তা হয়ে উঠার একটা অনন্য সুযোগ সৃষ্টি করেছে এই মাস্টারক্লাস প্রশিক্ষণ। তিনি উই ফোরামের প্রত্যেক সদস্যকে এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহবান জানান।

এই সিরিজে বেশি করে স্থানীয় প্রশিক্ষক তৈরির উপর গুরুত্বারোপ করে সচিব বলেন, স্থানীয় প্রশিক্ষক তৈরি হলে তারাই আগামীতে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে ভুমিকা পালন করতে পারে।

উই ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, উই এর ৫ লক্ষ নারী সদস্যকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজে প্রশিক্ষণ আগামীতে চলমান রাখা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এলআইসিটি প্রকল্পের পলিসি এডভাইজার সামি আহমেদ, পেপারদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ল্যারি কক্স, সিল্ককোয়াক গেøাবাল লি. এর সৌম্য বসু ও সার্স ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ।

সামি আহমেদ বলেন, ই-কমার্স বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনা তৈরি করেছে। উই এর এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজের প্রশিক্ষণে উদ্যোক্তা তৈরির উদ্যোগ দেশে ই-কমার্স সম্প্রসারণ তৈরিতে বিরাট ভুমিকা রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..