× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাম প্রকাশ হয়েছে সবচেয়ে দামি তারকাদের

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: দামি তারকাদের নামের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। গত বছরের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত তারকাদের প্রাপ্ত পারিশ্রমিকের জরিপে এ তালিকা তৈরি করা হয়েছে।

তালিকায় অন্যান্যদের পাশাপাশি স্থান পেয়েছেন বলিউড কিং শাহরুখ খান এবং খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমার।

ফোর্বস ম্যাগাজিনের প্রকাশ করা ১০০ জন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকার তালিকায় শীর্ষে রয়েছেন ২৬ বছর বয়সি তারকা টেলর সুইফট। তার আয় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার।

তালিকায় টেলর সুইফটের পরেই রয়েছে ইংলিশ-আইরিশ ব্যান্ড ওয়ান ডিরেকশন। তাদের আয় ১১০ মিলিয়ন মার্কিন ডলার।

অভিনেতা কেভিন হার্ট রয়েছেন ষষ্ঠ স্থানে। তার আয় ৮৭.৫ মিলিয়ন মার্কিন ডলার। সপ্তম স্থানে আছেন টিভি ব্যক্তিত্ব হাওয়ার্ড স্ট্রান। তার আয় ৮৭.৫ মিলিয়ন মার্কিন ডলার। তালিকায় জনপ্রিয় গায়িকা অ্যাডেলের অবস্থান নবম স্থানে। এ কণ্ঠশিল্পীর আয় ৮০.৫ মিলিয়ন মার্কিন ডলার।

টেইলর সুইফটের সাবেক প্রেমিক ক্যালভিন হ্যারিসের আয় ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। তিনি রয়েছেন ২১তম স্থানে। কণ্ঠশিল্পী কেটি পেরি রয়েছেন ৬৩তম স্থানে। তিনি আয় করেছেন ৪১ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া এই তালিকায় রয়েছেন ম্যাডোনা, কিম কার্দাশিয়ান, জেনিফার লরেন্স, জ্যাকি চ্যান প্রমুখ।

হলিউডের পাশাপাশি দামি তারকার তালিকায় রয়েছেন বলিউডের দুই তারকা। ৩৩ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে ৮৬তম স্থানে রয়েছেন বলিউড কিং শাহরুখ খান। এছাড়া ৯৪তম স্থান দখল করেছেন অক্ষয় কুমার। তার আয় ৩১.৫ মিলিয়ন মার্কিন ডলার।


এ ক্যটাগরির আরো খবর..