নাটোর জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন ও অতিরিক্ত পুলিশ সুপার করোনায় আক্রান্ত

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহ রিয়াজ, সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান ও নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত সহ নতুন করে আরও ৩০ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ঢাকা থেকে পাঠানো রিপোর্টে এই ৩০ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ তার করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি সুস্থ রয়েছেন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত সহ তার স্ত্রী ও ২ সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি সিভিল সার্জন ডা: মিজানুর রহমানও আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে সিভিল সার্জন ডা: মিজানুর রহমানকে কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।