নাটোরে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, আটক ৪

নাটোরের দিঘাপতিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে পাঁচটি ককটেল, ল্যাপটপ, ছুরি ও বেশকিছু জিহাদী বই।

আটককৃতরা হলেন, নাটোরের বাগাতিপাড়ার শফিকুল ইসলাম, উত্তরপাড়ার ফজলুর রহমান, সিংড়ার আনিসুর রহমান ও নলডাঙ্গার জাকির হোসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা জেএমবির সদস্য।

পুলিশ জানায়, উত্তরা গণভবনের পেছনে দুটি বাড়িতে গোপন বৈঠকের খবর পেয়ে গতরাত তিনটার দিকে বাড়ি দুটি ঘিরে ফেলে তারা। ভোর পৌনে ৬টা থেকে অভিযান শুরু হয় চলে প্রায় এক ঘণ্টা। আটক ৪ জনকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে। বাড়ি দুটির মালিক ব্যবসায়ী ইকবাল হাজী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।