নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ৩০ সেনাসদস্য নিহত

নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ৩০ সেনাসদস্য নিহত

নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ৩০ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির নাইজার প্রদেশের শিরোরো এলাকায় একটি খনিতে বন্দুকধারীদের হামলা চালায়।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার নাইজেরিয়ার নাইজার প্রদেশের শিরোরো এলাকার ওই খনিতে হামলার পর অপহরণের শিকার শ্রমিকদের খোঁজে সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল।

এদিকে দেশটির প্রশাসন ক্ষতিগ্রস্থদের শনাক্ত করার জন্য একটি নিরাপত্তা অভিযান চালাচ্ছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় নাইজারের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিশনার ইমানুয়েল উমর হামলার পর প্রাথমিকভাবে বলেন, “আজতা আবোকি গ্রামের ওই খনিতে হামলার ঘটনায় অজ্ঞাতসংখ্যক লোক নিহত হয়েছেন।”

শনিবার নাইজার প্রদেশের রাজধানী শিরোরো এবং মিন্নাতের দু’টি সেনা সূত্র জানান, পরে নিরাপত্তা বাহিনী আক্রমণের জবাবে সেখানে গেলে, বন্দুকধারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। তাছাড়া অ্যামবুশ হামলায় তিনটি ট্রাকে থাকা ৩০ জন সৈন্যকে হত্যা করে তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।