নম্বর গোপন রেখে ভারতে বসেই দাউদের সঙ্গে কথা বলে কাসকর

প্রতিবেশী ডেস্কঃ সম্প্রতি দাউদ ইব্রাহিমের সঙ্গে চারবার কথা হয়েছে ভাই ইকবাল কাসকরের। ‘বার্নার ফোন’ ব্যবহার করে দাউদের সঙ্গে কথা বলেন তিনি। যার ফলে দাউদের নম্বর গোপন রাখা সম্ভব হয়েছে।

ভেন্ডি বাজারে কাসকরের বাড়ির পাশে বাড়ি ভেঙে যাওয়ার ঘটনার পরেও কথা হয়েছে দু’জনের।কাসকরকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, বার্নার ফোন ও সিম বক্স ব্যবহার করে কাসকর ফোন করেছেন বলে জানা গিয়েছে। কোনও বিশেষ কারণে ফোন নম্বর গোপন করে দাউদকে ফোন করা হয়েছে বলে জানিয়েছেন কাসকর।

এছাড়া সিম বক্স পরিচয় গোপন করে ফোন করার ব্যবস্থা করে।আরও জানা গিয়েছে, সিম বক্সের মাধ্যমে এমনভাবে ফোন করা সম্ভব যাতে গোয়েন্দারা মনিটর করতে না পারে। যদিও কাসকরের এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এখনও।দাউদের ঠিকানা বলতে গিয়ে দাউদ জানান, করাচিতে ক্লিফটন এলাকায় আব্দুল কাজী দরগার পিছনেই রয়েছে দাউদের বাসস্থান।

ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে সেখানেই বাস করে সে। এলাকার আরও তিনটি বিল্ডিং-এ ডি কোম্পানির অন্যান্য সদস্যরা থাকে।এছাড়া কাসকর জানিয়েছেন, কোনও অসুস্থতা নেই দাউদ ইব্রাহিমের। বহাল তবিয়তে পাকিস্তানে রয়েছে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ দাউদ। জেরায় পুলিশকে এই তথ্যই দিয়েছে তার ভাই ইকবাল কাসকর। পাকিস্তান জুড়ে চার-পাঁচটি ঠিকানা রয়েছে দাউদের। আর সেসব জায়গায় নিরাপত্তারক্ষী সঙ্গে নিয়ে ঘুরে-বেড়ান তিনি। দাউদ গুরুতর অসুস্থ বলে যে খবর প্রকাশ্যে এসেছিল তা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন কাসকর।

কাসকর আগেই জানিয়েছেন, দাউদ ইব্রাহিমের স্ত্রী মেহজাবিন শেখ গত বছর মুম্বই এসে তাঁর বাবার সঙ্গে দেখা করেছিলেন। তার দাবি, মেহজাবিন ওরফে জুবিনা জারিন গত বছর মুম্বইয়ে এসে কয়েকদিন ছিলেন। বাবা সেলিম কাশ্মীরি ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করে গোপনে ভারত ছেড়ে চলে যান দাউদের স্ত্রী।

এছাড়া গত বছর দুবাইতে গিয়ে কাসকরের স্ত্রী রিজওয়ানার সঙ্গেও দেখা করেন মেহজাবিন। তাঁর কাছে ছিল একটি পাকিস্তানি পাসপোর্ট। রিজওয়ানার ফোন থেকে কাসকরের সঙ্গেও মেহজাবিনের কথা হয়।তোলাবাজির অভিযোগে দাউদের ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।।

কাসকরকে জেরা করে দাউদের ভাইয়ের বিষয়ে অনেক তথ্য পেয়েছে পুলিশ। করাচিতে দাউদের বাড়ির ঠিকানাও দিয়েছেন কাসকর। তিনি জানিয়েছেন, তাঁদের অপর এক ভাই আনিস ইব্রাহিম এবং দাউদের ঘনিষ্ঠ সঙ্গী ছোটা শাকিল করাচির অভিজাত অঞ্চলে থাকেন। আনিস প্রতিবার ইদের সময় ফোন করে মুম্বইয়ে থাকা আত্মীয়দের সঙ্গে কথা বলেন। দাউদের শারীরিক কোনও সমস্যা নেই। তিনি সম্পূর্ণ সুস্থ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।