দেশে একদিনে ১৩৪৮৮টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসে শনাক্ত ২৯৪৯ ও মৃত্যু ৩৭

গত ২৪ ঘণ্টায় দেশে ৭৭টি পরীক্ষাগারে ১৩৪৮৮টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ২৯৪৯ জন নিয়ে মোট ১৭৮৪৪৩ জন। আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও সুস্থ হয়েছে ২২৭৫ জন।

আজ শুক্রবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনা মহামারিতে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ২৪ লাখ ৪ হাজার ৭০৯। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৭২ লাখ ২৫ হাজার মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৫ লাখ ৫৭ হাজার ৭৪৩ মানুষের। এবং সুস্থ হয়েছে ৭২ লাখ ৩৫ হাজার ৪৪৫ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।