× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পিআইডি

নভেম্বরের তৃতীয় সপ্তাহে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫” উদ্‌যাপনের উদ্যোগ

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরা, খাত সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করা এবং প্রাণিসম্পদ উন্নয়নে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে ২০২৫ সালে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ” উদ্‌যাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, এর বহুমুখী গুরুত্ব তুলে ধরা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার গত ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতি বছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়কে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ” হিসেবে উদ্‌যাপনের জন্য নীতিগত অনুমোদন প্রদান করেছে। এই সিদ্ধান্ত প্রাণিসম্পদ খাতের উন্নয়ন কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং এ খাতে কর্মরত উদ্যোক্তা, খামারি, গবেষক, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সকল অংশীজনের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মন্ত্রণালয় আশা করছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫” উদ্‌যাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। এর আওতায় প্রাণিসম্পদ খাতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের প্রদর্শনী, অর্থকরী ও দৃষ্টিনন্দন প্রাণীর প্রদর্শন এবং বৈচিত্র্যময় ও ঐতিহ্যবাহী প্রাণিজ খাদ্যের উপস্থাপন করা হবে। পাশাপাশি, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “প্রাণিসম্পদ পদক ২০২৫” (স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ) প্রদান করা হবে।

এই আয়োজনের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনাকে জনগণের সামনে উপস্থাপন, খামারিদের উৎসাহ প্রদান এবং জাতীয় খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও অর্থনীতিতে এ খাতের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির প্রত্যাশা করছে।


এ ক্যটাগরির আরো খবর..