উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: রাস্তা নয় যেন মরণ ফাঁদ। নবীগঞ্জ পৌরসভার ব্যস্ততম শিবপাশা ওয়ার্ডের নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের পিচ কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্তে খানা খন্দের সৃষ্টি হয়েছে।
দেখলে মনে হয় এ যেন সড়ক নয়, মরণ ফাঁদ। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে নবীগঞ্জ পৌরসভার রুদ্রগ্রাম সড়কের অধিকাংশ রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে একটু বৃষ্টি হলেই খানা খন্দ পানিতে ভরে গিয়ে যানবাহন ও সাধারন মানুষের চলাচলে ঘটে।
জীবীকার তাগিদে বিপদের আশঙ্কা নিয়েই কয়েক শতাধিক সিএনজি চলাচল করছে এই সড়কে। মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে চলতে গিয়ে মাঝে-মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
বিগত কয়েক বছর ধরে মেরামত না করায় শিবপাশা রুদ্রগ্রাম সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। জনবহুল এই রাস্তায় প্রতিদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, শ্রমজীবি এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার এলাকার কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন।
এছাড়া নবীগঞ্জ ইনাতগঞ্জ সড়রকন উপজেলা পরিষদ প্রাঙ্গনের রাস্তার ও বেহাল দশা দীর্ঘদিনের। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ উপজেলার বিভিন্ন অফিসে কাজ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
দেখার যেন কেউ নেউ। তাই উপজেলা রাস্তা ও রুদ্রগ্রাম সড়কের দূরবস্থা নিরসনে জরুরী ভিত্তিতে উর্দ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী সাধারন মানুষ।



