× Banner
সর্বশেষ
৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নবীগঞ্জে পুনরায় যানযট নিরসনে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ আগস্ট, ২০২০
নবীগঞ্জে যানযট নিরসন

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ  নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক শহরের যানযট নিরসনের জন্য নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে ২৬ আগষ্ট বুধবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মর্কতা শেখ মহি উদ্দিনের নেৃত্বেতে শহরের যানযট নিরসন ও অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় শহরের ওসমানী রোড,থানা পয়েন্ট,মধ্যবাজার, হাসপাতাল সড়ক, ও শেরপুর রোড, নতুন বাজার মোড়সহ বিভিন্ন পয়েন্টে এই উচ্ছেদ অভিযান পরিচালনায় করা হয়। এ সময় নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মর্কতা শেখ মহি উদ্দিন দোকানদারকে তাদের নির্ধারিত স্থানের বাহিরের দোকানের আসবাবপত্র রাখার দায়ে ৫টি দোকানকে  ৩ হাজার, ও দুটি সিএনজি ড্রাইভারকে ৩ শত করে নগদ জরিমানা আদায় করা হয় এবং মাস্ক ছাড়া যারা শহরের কেনাকাটা এবং অবাধে চলাফেরা করচ্ছেন তাদের মাস্ক ব্যবহার করতে সচেতনা বৃদ্ধি এবং তাৎক্ষনিক মাস্ক ব্যবহার করারর নির্দেশ প্রদান করেন।
এ সময় তার সাথে ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া পৌরসভার প্যানেল মেয়র বাবুল চন্দ্র দাশ, কাউস্নিলর  সুন্দর আলীসহ, উপজেলা প্রশাসনের ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উচ্ছেদ অভিযানে নবীগঞ্জ থানার সাব ইন্সেপেক্টর মৃদূল ও মোঃ হানিফের নেতৃত্বে একদল পুলিশ বাহিনী সার্বিক সহযোগিতা করেন।
এসময় নিবার্হী কর্মকর্তা  শেখ মহিউদ্দিন বলেন,উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা উচ্ছেদ অভিযান পরিচালনার করার আগেরদিন শহরের মাইকিং করে জানিয়ে দিয়েছি এর জন্য অনেক অবৈধ দখলদার তাদের মালামাল নিয়ে গেছে স্থাপনা উচ্ছেদের জন্য ৩ দিনের সময় দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..