ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে খরিপ-১/ ২০১৬-১৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সবজির মাছি পোকা দমনে ফেরোমন ট্রাফ প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে সদর উপজেলার কুমড়া বাড়ীয় ইউনিয়নের নগর বাথান এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামূল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যন আশরাফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার প্রর্দশনী ক্ষেত পরিদর্শণ করেন।



