× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড়

নবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ট্রাক! মা মেয়ে আহত

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
বসত ঘরে ট্রাক

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ  নবীগঞ্জ-হবিগঞ্জ  আঞ্চলিক সড়কের নবীগঞ্জ পৌরসভার আক্রমপুর এলাকায় পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে যাওয়ায় ঘুমন্ত অবস্থায় মা মেয়ে আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে  ২০ জানুয়ারী বুধবার ভোর সাড়ে টায়।
আহতরা হলেন- আক্রমপুর গ্রামের বাসিন্দার নিশু মালাকারের স্ত্রী উজ্জলা মালাকার (৩৫) ও তার মেয়ে প্রমি মালাকার (১৭)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার ভোরে নবীগঞ্জগামী একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পৌর এলাকার আক্রমপুর নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এল এম মাহবুব চৌধুরী বসত ঘরে ঢুকে পড়ে। দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট -১৮ ৫৬ ৮৭।
প্রতক্ষ্যদর্শী  নিশু মালাকার জানান, এ এম এল মাহবুব চৌধুরীর বাড়িতে দীর্ঘ দিন ধরে তিনি পরিবার নিয়ে বসবাস করে আসছেন। দুর্ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেননা। সকালে দূর্ঘটনার কথা জানতে পেরে বাড়িতে এসে দেখেন ঘরের প্রায় সব আসবাপত্র ভাংচুর হয়েগেছে ও তার স্ত্রী সন্তান আহত। তিনি ক্ষতিপূরণসহ অদক্ষ চালক ও হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনান।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই অমিতাভ তালুকদার একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন। পরে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..