উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুটি হত্যাসহ ৭ মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী আলীম মিয়া (২৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার রাতে করগাঁও এলাকার একটি হাওড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আলীম উপজেলার মুরার পাটলি গ্রামের রেজাক মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত আলীম মিয়া বিভিন্ন থানার ২টি হত্যা মামলা, চুরি ও মারামারির ৫টি মামলাসহ মোট ৭ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী হিসেবে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে নবীগঞ্জ থানার তদন্ত ওসি নুরুল ইসলাম ভূইয়া ও সেকেন্ড অফিসার ওমর ফারুকের নেতৃত্বে এস আই মাজহারুল ইসলাম, পার্থ রজ্ঞন, সামসুল ইসলাম, এ এস আই ফুলঁ চানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে করগাঁও গ্রামের একটি হাওড় থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার অফিসার ওমর ফারুক।




