নবীগঞ্জে আগুনে পুড়ে শারিরীক প্রতিবন্ধী নারী রিতা রানীর মৃত্যু

নবীগঞ্জে আগুনে পুড়ে শারিরীক প্রতিবন্ধী নারী রিতা রানীর মৃত্যু
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার দিগলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে পরনের কাপড়ে আগুন লেগে রিতা রানী দেব (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রিতা দেব উপজেলার কামারগাঁও গ্রামের রঙ্গেশ দেবের স্ত্রী। গতকাল শুক্রবার রাতে ওই নারীর মৃত্যু হয়।
খবর পেয়ে শনিবার দপুরে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শামছদ্দিন খাঁন একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুনে পুড়া মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ।
পুলিশ জানায়, রিতা রানী শারীরিক প্রতিবন্ধী ছিলেন। বাড়ীতে কোন লোকজন না থাকায় শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে তিনি রান্না করতে যান। এ সময় অসাবধানতাবশত ল্যাম্পের আগুন তার শাড়ীতে লেগে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির -পরিদর্শক শামছদ্দিন খাঁন সত্যতা নিশ্চিত করে জানান,লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।