নবাবগঞ্জে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত-২ আহত-৩

নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ  দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে ইজিবাইকের ১ নারী যাত্রী সহ ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। নিহতরা হলেন উপজেলার আন্দোলগ্রাম নয়াপাড়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগম(৪০), রঞ্জয়পুর গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র আঃ রশিদ(৬০)।

আজ শনিবার সকাল ৭টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে উপজেলার চড়ারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

থানা ও প্রতক্ষদর্শী সুত্রে জানা গেছে- দুর্ঘনায় পতিত ইজিবাইকটি বিরামপুর থেকে ভাদুরিয়া অভিমুখে যাওয়ার পথে অপর দিকে থাকা আসা একটি মালবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিলে ইজিবাইকের যাত্রী আঞ্জুয়ারা বেগম ও আঃ রশিদ ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে মারা যান। ঘটনার সময় ট্রাক চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত ৩ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও ট্রাকটিকে উদ্ধার করে থানায় আনেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।