মেহের আমজাদ,মেহেরপুর (১-১-১৮): যারা অপরাধিদের পিছনে ছুটে দিন পার করেন। তারই আজ সাধারণ মানুষ ও পথচারীদের ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা প্রদান করেছে। সাধারণ মানুষের মাঝে পুলিশ ভিতি কমানো ও নতুন বছরের শুভেচ্ছা জানাতেই এ ব্যাতিক্রম উদ্যোগ মেহেরপুর জেলা পুলিশের।
আজ সোমবার সকাল ১০ টার দিকে প্রথমেই পুলিশ সুপারকে ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা প্রদান করেন পুলিশ বিভাগের সদস্যরা। তারপর মেহেরপুর হাসপাতাল সড়কের পথচারী ও শিশুদের ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা দেন পুলিশ সুপার আনিছুর রহমান।
এছাড়াও শহরের বড়বাজার, হোটেলবাজার ও কলেজ মোড়ে অবস্থান করে পুলিশ সদস্যরা পথচারীদের হাতে ফুল তুলে দিয়ে নতুন বছরের শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরক্তি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, শেখ মোস্তাফিজুর রহমান, ডি.আই.ওয়ান ফারুক হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলামসহ পুলিশ সদস্যরা।




