দলীয় নেতাকর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভিডিও কলে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মোবাইলে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে আওয়ামী লীগ সভাপতি বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর ভিডিও কলে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজ বিকেলে হঠাৎ প্রধানমন্ত্রী আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভাইয়ের মোবাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন এবং উপস্থিত সবার সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।’

এ সময় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিপ্লব বড়ুয়া জানান, নেত্রী আমাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে সাবধানে, সতর্ক, সচেতন ও সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।