নন্দীগ্রাম উপজেলাতে প্রথম করোনা আক্রান্ত রোগি শনাক্ত

নন্দীগ্রাম উপজেলাতে প্রথম করোনা আক্রান্ত রোগি শনাক্ত
অসীম মোহন্ত, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ১ কিশোরী করোনায় আক্রান্ত হয়েছে। এটাই নন্দীগ্রাম  উপজেলাতে করোনা আক্রান্ত প্রথম  রোগি। এ ঘটনায় ৪ বাড়ি লকডাউন করেছে প্রশাসন। ওই কিশোরীকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।
আজ (২৩ শে এপ্রিল)  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, বিজরুল গ্রামের ১২ বছর বয়সী কিশোরীর বাবা ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করতো। গত ১৮ই এপ্রিল নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামের নিজ বাড়িতে তারা ফিরে আসে। ওই কিশোরীর তেমন কোনো শারীরিক সমস্যা ছিল না।
তবে ঢাকা ফেরত খবর পেয়ে গত ২১ শে এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই দিন তার নমুনা সংগ্রহ করে বগুড়ায় পাঠায়। আর তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলে। পরে ২২ শে এপ্রিল রাতে তার নমুনা রিপোর্টে করোনাভাইরাস পাওয়া যায়।
এই ঘটনাটি জানার পরেই রাতে আক্রান্ত ব্যক্তির পরিবারসহ আশপাশের ৪টি বাড়ি লকডাউন ঘোষণা করে প্রশাসন। লকডাউন বাড়িগুলো ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের পাহারার দায়িত্ব দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, ঢাকা ফেরত কিশোরীর শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। ওই গ্রামের ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।
এ পর্যন্ত নন্দীগ্রামে ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়।  এর মধ্য একজনের দেহে করোনা শনাক্ত  হয়েছে। গত নন্দীগ্রাম উপজেলার ১ জনসহ ২৪ ঘন্টায় বগুড়াতে আরো ৭ জন করোনা আক্রান্ত হয়। বগুড়াতে মোট করোনা আক্রান্ত রোগির সংখ্যা ১২।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।