নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মাছ ব্যবসায়ী ও হ্যাচারি মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম রবিবার দুপুরে উপজেলার কুন্দারহাট-বাজার মনিটরিং করে। এ সময় মা ইলিশ বিক্রয় করার দায়ে মাছ ব্যবসায়ী জীবন মিয়াকে মৎস্য সংরক্ষণ আইনে ৫শ’ টাকা জরিমানা করে। সেই সাথে তার ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ গুলো ইতিম খানায় দেয়া হয়েছে।
এরপর ভ্রাম্যমাণ আদালত উপজেলার শহরকুড়ি হ্যাচারিতে অননুমোদিত হরমোন ব্যবহারের দায়ে হ্যাচারি মালিক রেজাউল করিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী।


