নদী ড্রেজিং-কয়লা পরিবহনে সুন্দরবনে দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা

বিশেষ প্রতিবেদক:   রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার্য কয়লা পরিবহন ও নদী ড্রেজিংয়ের ফলে সুন্দরবনে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে বলে আশঙ্কা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা।

আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়েরলেকচার থিয়েটার ভবনের অধ্যাপক সিরাজুলইসলাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানান বাপার সাধারন সম্পাদক আবদুল মতিন।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পরিবহন ও নদী ড্রেজিং পরিকল্পনার মূল্যায়ন নিয়ে এক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাপা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সুন্দরবনের নদীগুলো ড্রেজিং করা হলে এর পলি, কাদা কোথায় ডাম্পিং করা হবে, তা সুনির্দিষ্ট করার আহ্বান জানান বাপার সাধারণ সম্পাদক।

এসময় সংগঠনের সহ-সভাপতি রাশেদা কে চৌধুরী বলেন, দীর্ঘমেয়াদী নৌ চলাচল ও ড্রেজিং এর ফলে জলজ ও স্থলজ সম্পদের ব্যাপক ক্ষতি হবে। সেইসাথে এই প্রক্রিয়া বন্যপ্রাণীদের জীবনধারণ পদ্ধতিকে চূর্ণবিচূর্ণ করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।