× Banner
সর্বশেষ
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম

ডেস্ক

রমজান উপলক্ষে নতুন সময়সূচিতে শুরু হয়েছে সরকারি প্রতিষ্ঠান

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
কিভাবে চলছে সচিবালয়

রমজান মাস উপলক্ষে নতুন সময়সূচিতে শুরু হয়েছে সব সরকারি প্রতিষ্ঠান। গত ২৮ ফেব্রুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের এ সময়সূচি নির্ধারণ করে দেয় মন্ত্রিসভা।

আজ মঙ্গলবার (১২ মার্চ) থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

এরপর গত ৩ মার্চ এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ অফিস সময়সূচি নির্ধারণ করা হলো।

উল্লেখ্য, বাংলাদেশের আকাশে সোমবার (১১ মার্চ) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৬ এপ্রিল (২৬ রমজান) শনিবার দিবাগত রাতে পবিত্র শবেকদর পালিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..