নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

একাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন। মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

ইতোমধ্যে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণে ফোন পেয়েছেন- আসাদুজ্জামান খাঁন কামাল, আনিসুল হক, আ হ ম মুস্তফা কামাল, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী, ডা. দিপু মনি, ড. আব্দুর রাজ্জাক, এম এ মান্নান, শাহরিয়ার আলম, জাহিদ আহসান রাসেল, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী, সাধন চন্দ্র মজুমদার, শ. ম. রেজাউল করিম, মতিয়া চৌধুরী, স্বপন ভট্টাচার্য, আশরাফ আলী খসরু, টিপু মুন্সী, গোলাম দস্তগীর গাজী, ডা. এনামুর রহমান।

আজ বিকেল ৫টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে নতুন সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বিস্তারিত আসছে……

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।