করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দেশের সবশেষ পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪ রোগী সুস্থ হয়েছেন। এই নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফেরা শেষ ৪ জনের মধ্যে একজনের বয়স ৮০ বছর। জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সোমবার (৩০ মার্চ) দুপুরে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানান।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দেশের সবশেষ পরিস্থিতি জানাতে সোমবার দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, দেশে নতুন করে একজন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ জনে। আর আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন। এর মধ্যে একজনের বয়স ৮০ বছর। সুস্থদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে পাঁচজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে।




