ধামরাই পৌর মেয়র ও আ.লীগ সভাপতির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঢাকা জেলার ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির মোল্লার বিরুদ্ধে ঝাড়– মিছিল করেছে পৌরবাসী।

রোববার সকালে পৌরভবনের সামনে থেকে শুরু হয়ে ঝাড়– মিছিলটি রথখোলা, যাত্রাবাড়ী, ঢুলিভিটা, থানারোড হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গার্লস স্কুলের সামনে গিয়ে উপস্থিত হয়। পরে সমাবেশের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।

জোর করে অতিরিক্ত পৌরকর আদায়, ব্যবসায়ী নির্যাতন, বিভিন্ন সড়কের উপর ভ্রাম্যমান দোকান ও রিক্সা-অটোবাইক থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে এই কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ পৌরবাসী। হাতে ঝাড়– নিয়ে তারা ধামরাই পৌরসভার মেয়র ও ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেন।

গেল সপ্তাহে মুরাদ নামের এক ব্যবসায়ী অতিরিক্ত পৌরকর দিতে অস্বীকার করলে তাকে পৌর ভবনে ডেকে এনে বেধড়ক মারধর করেন গোলাম কবির। তার পর থেকেই পৌরবাসী একতাবদ্ধ হয়ে মেয়রের বিরুদ্ধে প্রতিবাদে নামে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।