দুলাল পাল, স্টাফ রিপোর্টার: দেবোত্তর সম্পত্তির উপর দোকান ঘরসহ স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছে স্থানীয় ভূমি দস্যুরা। স্থানীয় সংখ্যালঘুরা প্রভাবশালীদের ভয়ে অভিযোগ দেওয়া দুরের কথা প্রতিবাদ করার ভাষার সাহস হারিয়ে ফেলেছেন।
ঢাকার ধামরাইয়ে ১৬ নং নান্নার ইউনিয়নের নান্নার বাজারে শশ্মান কালী মন্দিরের নামে ২৮০ শতাংশ জমি আছে। যার ১৪০ শতাংশ মন্দিরের দখলে এবং বাকি জায়গা ভূমি দস্যুদের দখলে। ভূমি দস্যুরা দেবোত্তর জমি দখল করে গড়ে তুলছে দোকান ঘর। আস্তে আস্তে দেবোত্তর সম্পত্তি বেদখল হয়ে পড়েছে।
জানা যায়, নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লার নির্দেশে এসব কর্মকাণ্ড পরিচালিত হয়।
এ ব্যাপারে নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা বলেন, চার ব্যবসায়ীর নিকট থেকে ৪০ হাজার টাকা করে এক লাখ বিশ হাজার টাকা নিয়ে এ দোকান নির্মাণের অনুমতি দিয়েছি।
এ ব্যাপারে মন্দির কমিটি বাধা দিলে তাদের হত্যার হুমকী দিচ্ছে ভূমিদস্যুরা। আরো সূত্রে জানা যায়, ধামরাই থানার সংখ্যালঘুরা ভূমি দস্যুদের ভয়ে মুখ খুলতে পারছে না।
ধামরাই থানার এসআই আবুল খায়ের মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মন্দিরের জমিতে দোকান নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।





