ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে এলজিইডির অধীনে রাজশাহী বিভাগের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৩লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে ৪টি রাস্তার উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকেল সাড়ে ৩টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের আগ্রা মোড়ে, খাঁপুর কলোনী-মনোহরপুর সড়ক, আগ্রাদ্বিগুন-রসপুর-দক্ষিণখন্ডা মোড়-আগ্রাদ্বিগুন-মধুইল সড়ক ও আগ্রা মোড় থেকে সালতলাপাড়া এবং আগ্রা মোড় থেকে ভাতগ্রাম কাউয়াকুড়ি ভায়া বাখরপাড়া সড়কের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন এমপি।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো.ছলিম উদ্দিন তরফদার সেলিম,উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,পতœীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন,থানা আ.লীগের সভাপতি মো.দেলদার হোসেন, এলজিইডি নওগাঁর সহকারী নির্বাহী প্রকৌশলী মো.মোরশেদুল হাসান, ইউপি চেয়ারম্যান সাহেলউদ্দিন আহমেদ, আগ্রাদ্বিগুন ইউনিয়ন আ.লীগের সম্পাদক গোলাম কিবরিয়া খোকন, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা আকতার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ।


